যুক্তরাজ্যভিত্তিক ‘গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন’-এর ২০২২ সালের ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ ছাড়া সেরা উদ্ভাবনী ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।
বিশ্বের অন্যতম সেরা ‘গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিন’ সম্প্রতি তাদের দশম আয়োজনে এই অ্যাওয়ার্ড ঘোষণা দিয়েছে। ফিনটেক, ব্যাংকিং, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উদ্ভাবন এবং কৃতিত্বের জন্য প্রতি বছর এই পুরস্কার প্রদান করে আসছে ম্যাগাজিনটি। এ বছর এয়ারলাইনস, ব্যাংক/ফাইন্যান্স, ফিনটেক, কনসাল্টিং, শিক্ষা, শিক্ষাপ্রযুক্তি, শেয়ারবাজার, ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, লিডারশিপ, প্রযুক্তিসহ ১১টি খাতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার ঘোষণা করেছে ম্যাগাজিনটি।
তানভীর এ মিশুককে অ্যাওয়ার্ড প্রদানের ক্ষেত্রে আর্থিক অন্তর্ভুক্তিতে তার ভূমিকার বিষয়টি জিবিএম মূল বিষয় হিসেবে বিবেচনা করেছে। মাত্র তিন বছরের পথচলায় তিনি ‘নগদ’-এর মাধ্যমে ৬ কোটির বেশি মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সক্ষম হয়েছেন। এই জনসংখ্যার বেশিরভাগই একসময় আর্থিক অন্তর্ভুক্তির বাইরে ছিল।
কার্যক্রম শুরুর পর থেকে মাত্র দুই বছরেরও কম সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম এমএফএস অপারেটর হিসেবে নিজের অবস্থান দাঁড় করিয়েছে ‘নগদ’। বিজ্ঞপ্তি
