It’s my turn to + (verb)
কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা It’s my turn to + (verb) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।
‘It’s’ শব্দটি ‘it is’ ’ শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপ। ‘‘my turn’ বলার মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তনের কথা অপরের কাছে প্রকাশ করে। সাধারণত কোনো উপকার বা সুবিধা পাওয়ার পর প্রত্যুপকার করার ক্ষেত্রে বিনয়সূচক এ ধরনের কথা বক্তা অপরকে বলে থাকে। তবে প্রতিশোধসূচক বাক্যেও শব্দদ্বয় ব্যবহার করা হয়ে থাকে।
Examples
1. It’s my turn to walk you home.
আপনাকে হেঁটে বাড়ি পৌঁছে দেওয়ার পালা এবার আমার।
2. It’s my turn to do laundry.
এবার কাপড় পরিষ্কার করার পালা আমার।
3. It’s my turn to work late.
এবার কাজে কালক্ষেপণ করার পালা আমার।
4. It’s my turn to take out the trash.
আবর্জনা বাইরে নেওয়ার পালা এবার আমার।
5. It’s my turn to choose where we eat.
এবার আমার পালা কোথায় আমরা খাবো তা ঠিক করার।
6. It is my turn to pay for dinner.
রাতের খাবারের মূল্য পরিশোধের পালা এবার আমার।
7. It is my turn to roll the dice.
এবার ছক্কা ঘুরানোর পালা আমার।
8. It is my turn to provide an answer.
এবার আমার উত্তর দেওয়ার পালা।
9. It is my turn to try and play the game.
এবার খেলাটি খেলার চেষ্টা করার পালা আমার।
10. It is my turn to attempt solving the problem.
সমস্যাটি সমাধানের চেষ্টা করার পালা এবার আমার।
