ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ ৩৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মো. ফজলুর রহমান গত ২৯ মার্চ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মো. ফজলুর রহমান ১৯৮৩ সালে পূবালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল, এক্সিম ও এনসিসি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি ইউএসএ, জার্মানি, হংকং, চীন, মালয়েশিয়া এবং কানাডায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
×
