উপাচার্য সেজে প্রতারণা

ভুয়া এমবিবিএস চিকিৎসকসহ গ্রেপ্তার ৬

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ০২:৩১ এএম

রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার সহযোগী ছাড়াও চার ভুয়া এমবিবিএস চিকিৎসককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গত বুধবার মালিবাগের প্যারামাউন্ট টাওয়ারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ডা. মো. নুরুল হক সরকার ওরফে শেখ গনি সরকার, তার সহযোগী মো. মোয়াজ্জেম হোসেন, ডা. মো. সাইদুর রহমান ওরফে নজরুল, ডা. মো. মাহফুজুর রহমান ওরফে মাহফুজ, ডা. মো. আমান উল্লাহ ও ডা. দেবাশীষ কু-ু।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, চক্রটি গত দুই দশক অস্তিত্বহীন ‘প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির’ নামে সনদ ব্যবসা করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত