গাজীপুরের গাছা এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মো. ইমরান বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাদলপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে গাছা থানাধীন বায়তুর মামুর জামে মসজিদের মুয়াজ্জিন ছিল। গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহ¯পতিবার দুপুর ২টার দিকে ভিকটিম শিশু আইসক্রিম হাতে নিয়ে মক্তবে পড়তে বায়তুর মামুর জামে মসজিদে যায়। পরে শিশুটি হাত ধোয়ার জন্য মসজিদের চতুর্থ তলায় রান্নাঘরে গেলে মুয়াজ্জিন ইমরান শিশুটিকে ধর্ষণ করে। বাসায় ফিরে শিশুটি ঘটনার বিষয়ে পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে রাতে ওই মসজিদ থেকে অভিযুক্ত মুয়াজ্জিনকে আটক করে পুলিশ।
ওসি ইসমাইল আরও জানান, ভিকটিম শিশুর বাবা বৃহ¯পতিবার রাতে বাদী হয়ে গাছা থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত মুয়াজ্জিন ইমরানকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
