২৫৫টি মোবাইলসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৬:৫৭ এএম

রাজধানীর পল্লবী থেকে মোবাইল চোরাকারবারি চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), ওমর ফারুক (৪০), আব্দুল আজিজ (২৪), কাওসারুল হক (২৭) ও ফয়সাল হক (৩৬)।

গতকাল শুক্রবার র‌্যাব-৪-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক জানান, বিটিআরসির প্রতিনিধিদল তাদের নিজস্ব সফটওয়্যার ও সার্ভারের মাধ্যমে যাচাই করে জানতে পারে ২৫৫টি মোবাইল ফোন অবৈধভাবে আমদানি করা হয়েছে। পরে র‌্যাব-৪-এর আভিযানিক দল মোবাইল ফোনগুলো জব্দ করে।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাই পথে অবৈধভাবে মোবাইল ফোন দেশে নিয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত