পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বাড়তি যানবাহনের চাপ

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৬:৫৮ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রমজানের প্রথম শুক্রবার গতকাল ছিল বাড়তি যানবাহনের চাপ। সকাল থেকেই শত শত যানবাহন অপেক্ষা করছে নদী পারের জন্য।

ছুটি ও রমজানের কারণে পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের চাপ বেশি রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল। তিনি বলেন, রমজানের কিছু কাঁচা পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। সকাল থেকে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া প্রান্তের উথুলি সংযোগ মোড়ে শতাধিক, মহাসড়কে তিন শতাধিক ও দুই টার্মিনালে শতাধিক পণ্যবাহী ট্রাক, ৫০টি যাত্রীবাহী বাস ও শতাধিক ব্যক্তিগত যানবাহনসহ প্রায় সাড়ে ছয় শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত