হিরো আলমের সঙ্গে গাইলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকর

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৫:০৩ পিএম

এবার হিরো আলমের সঙ্গে গান গাইলেন ‘কাঁচা বাদাম’খ্যাত গায়ক ভূবন বাদ্যকর। ইতিমধ্যেই হিরো আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেছেন। তার সঙ্গে স্টুডিওতে দেখা যায় ভূবন বাদ্যকরকে।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমি কলকাতায় এসেছি ভুবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি।'

ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷  জানা গেছে, গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত