করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের প্রণোদনার আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে কভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্টের আওতায় অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করার জন্য ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ চুক্তি স্বাক্ষর করেছে।
গত বুধবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক, প্রজেক্ট ইমúিøমেন্টেশন ইউনিট (কভিড-১৯ ইসিআরএফ), এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট মো. আব্দুল ওহাব এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
