পুকুরে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১১:৩১ পিএম

ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর পোড়াহাটি গ্রামে পুকুরে গোসল করতে নেমে লিমা (১৪) নামে সপ্তম শ্রেণিতে পড়–য়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। লিমা রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রামের রিকশা চালক মমিন মিয়ার মেয়ে এবং রোহিতপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবু ছালাম মিয়া জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাবা-মায়ের নিকট হন্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত