নিরপেক্ষ আম্পায়ার ফিরছে

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১০:৫৬ পিএম

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট সিরিজেই একাধিকবার প্রোটিয়াদের হোম আম্পায়ারদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টুইট করে জানিয়েছিলেন এবার আইসিসির নিরপেক্ষ আম্পায়ার ফেরানো উচিত। অবশেষে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার।

করোনা মহামারীরতে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ও করোনা প্রটোকলকে মাথায় রেখে আইসিসি আন্তর্জাতিক ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার না হলেও চলবে এমন নিয়ম করেছিল। ফলে জুলাই ২০২০ থেকে দ্বিপক্ষীয় সিরিজে হোম আম্পায়াররাই ম্যাচ পরিচালনা করেছে। আইসিসি মেন্স ক্রিকেট কমিটির সুপারিশে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে নিরপেক্ষ আম্পায়ার ম্যাচ পরিচালনা করবে। যেহেতু ভ্রমণ জটিলতা কমে এসেছে তাই হোম আম্পায়ারদের সাথে নিরপেক্ষ আম্পায়ারও থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত