এমটিবি চালু করল ‘এম ইজি’র দ্বিতীয় ধাপ

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১:২১ পিএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি), আই-এক্সিড টেকনোলজি সল্যুশনের সঙ্গে যৌথ প্রয়াসে সম্প্রতি গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘এম ইজি’ সেবার দ্বিতীয় ধাপ। এম ইজি একটি সম্পূর্ণ ডিজিটাইজ্ড সেবা, যা গ্রাহকদের খুব সহজ, উন্নত এবং ঝামেলামুক্ত ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা দেবে। এমটিবি বাংলাদেশে প্রথমবারের মতো সব রিটেইল গ্রাহকের জন্য ‘সহজ ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং’ সুবিধা প্রতিষ্ঠার লক্ষ্যে এই যুগান্তকারী সেবা নিয়ে এসেছে। ব্যাংকিং সেবা খাতে এই অসাধারণ অগ্রগতির মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে এমটিবির সঙ্গে ব্যাংকিং করতে পারবেন এবং রিটেইল ও কার্ডসের আওতায় বিভিন্ন সেবার সমাহার, যেমন কাসা, ডিপিএস, ডিপোজিট লোন ও ক্রেডিট কার্ড সেবা গ্রহণ করতে পারবেন। এর আগে ২০২০ সালে, এমটিবি সম্পূর্ণ ডিজিটাল অন-বোর্ডিং সল্যুশনের মাধ্যমে এই পরিষেবার প্রথম ধাপ চালু করে।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত