ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১২:০৪ এএম

বহুনির্বাচনী

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সারা তার স্কুলের ম্যাগাজিনের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ এর ওপর একটি লেখা লিখতে চায়। কিন্তু সারার কাছে এ সংক্রান্ত কোনো বই বা তথ্য নেই। তার বাবাও তাকে এ বিষয়ে খুব বেশি সাহায্য করতে পারলেন না। লেখাটি শেষ করার জন্য সময়ও বেশি নেই।

১. সারা এ অবস্থায় কোথা থেকে বেশি সাহায্য পেতে পারে?

ক. সংবাদপত্র                   খ. ইন্টারনেট

গ. বন্ধু                            ঘ. টেলিভিশন

২. ইন্টারনেটে উক্ত তথ্য পেতে সারার প্রয়োজন-

র. ইন্টারনেট সংযুক্ত একটি কম্পিউটার

রর. ব্রাউজার                                ররর. সার্চ ইঞ্জিন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

পরীক্ষার পূর্বরাত্রে রানা দেখল তার গুরুত্বপূর্ণ বিজ্ঞান বইটি পাওয়া যাচ্ছে না। এখন কী করা। শেষে রানা তার ভাইয়ের কম্পিউটারে বসে বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়ল।

৩. রানার ভাইয়ের কম্পিউটারে কীসের সংযোগ থাকায় বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড সম্ভব হলো?

ক. টেলিফোনের                খ. ইন্টারনেটের

গ. প্রিন্টারের                    ঘ. স্ক্যানারের

৪. একটি বই ওয়েবসাইট থেকে নামাতে আমাদের কী কী জিনিসের প্রয়োজন হবে?

ক. কম্পিউটার

খ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ

গ. কম্পিউটার ওয়েবসাইটের ঠিকানা

ঘ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং ওয়েবসাইটটির ঠিকানা

৫. ইন্টারনেটের প্রধান আকর্ষণ কোনটি?

ক. ওয়েব সাইট                খ. ইন্টারনেট ব্রাউজার

গ. ইমেইল                                  ঘ. ছবি

৬. নিজের তথ্য অন্যের কাছে তুলে ধরার ব্যবস্থাকে কী বলে?

ক. নেটওয়ার্ক                   খ. ওয়েবসাইট

গ. প্রোগ্রাম                                  ঘ. ব্রাউজার

৭. ইন্টারনেটে তথ্য সাজানো থাকে-

ক. ওয়েবসাইটে                খ. লিংক

গ. পেইজে                                  ঘ. মাইক্রোসফট ওয়ার্ডে

৮.  http://www.amazon. হলো-

ক. হার্ডওয়্যার                  খ. প্রটোকল

গ. ওয়েব পেজ                 ঘ. সার্চ ইঞ্জিন

৯. ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য কয়টি জিনিস দরকার?

ক. ২টি      খ. ৩টি               গ. ৪টি    ঘ. ৫টি

১০. ওয়েবসাইট খোলার জন্য অ্যাড্রেস লিখে কোন বাটনে ক্লিক করতে হয়?

ক. ঝযরভঃ বাটনে             খ. ঊহঃবৎ বাটনে

গ. ঋ২ বাটনে                  ঘ. ঐড়সব বাটনে

১১. ওয়েবসাইট খুঁজে পাওয়ার উপায় কী?

ক. ওয়েব সাইটের কাজ দিয়ে

খ. ওয়েব সাইটের নাম দিয়ে

গ. ওয়েব সাইটের ধরন দিয়ে

ঘ. ওয়েব সাইটের তথ্য দিয়ে

১২. এমপি থ্রি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?

ক. লেখার ক্ষেত্রে               খ. গানের ক্ষেত্রে

গ. ছবির ক্ষেত্রে                 ঘ. কোনোটাই নয়

১৩. রাউটার কী কাজে ব্যবহার করা হয়?

ক. দুটি কম্পিউটারকে নেটওয়ার্কের মাধ্যমে জুড়ে দেওয়ার জন্য

খ. দুটি নেটওয়ার্ককে একত্রে জুড়ে দেওয়ার জন্য

গ. অনেকগুলো কম্পিউটারে একত্রে বিদ্যুৎ সরবরাহ করার জন্য

ঘ. কম্পিউটারের তথ্য সংরক্ষণ করার কাজে

উত্তর

১. খ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. ক, ৮. ঘ, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত