শাহজালালে ৭ কেজি সোনাসহ যাত্রী আটক

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ০৭:০৬ এএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮০০ গ্রাম সোনার বারসহ দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ ইউনিট। গতকাল সোমবার ঢাকা কাস্টম হাউজের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্টে কঠোর নজরদারির একপর্যায়ে মো. আরিফ নামে ওই যাত্রীকে শনাক্ত করা হয়। এরপর গ্রিন চ্যানেলে সব সংস্থার উপস্থিতিতে তার কাছ থেকে সোনার বার উদ্ধার করা হয়। আরিফের বাড়ি চট্টগ্রামে। তিনি দুবাই থেকে গালফ এয়ারে শাহজালাল বিমানবন্দরে আসেন। তার বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টম আইনে দুটি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত