বয়স হয়ে গেছে ৩৬। এই বয়সে অধিকাংশ ফুটবলার বুটজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে অবসর জীবন-যাপন করেন। কেউ বা আবার শুরু করেন কোচিং ক্যারিয়ার।
তবে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো শীর্ষ পর্যায়ে খেলে যাচ্ছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজি গিয়ে নিজেকে খুঁজে না পেলেও স্প্যানিশ ডিফেন্ডারের আশা, শীর্ষ পর্যায়ে আরও চার বা পাঁচ বছর খেলে যাবেন তিনি।
গত দল-বদলের মৌসুমে দীর্ঘদিনের ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ফ্রি ট্রান্সফারে প্যারিসে আসেন রামোস। তবে চোট ও ফিটনেস সমস্যায় ফরাসি জায়ান্টদের হয়ে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন রামোস। তবে সাম্প্রতিক সময়ে তার ফর্ম যাই হোক না কেন, এখনই অবসরের চিন্তা করছেন না স্প্যানিশ তারকা।
আমাজন প্রাইমের সঙ্গে কাজ করা সাবেক ফরাসি ফুটবলার লুদোভিচ গিউলিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান রামোস। অবসরের প্রসঙ্গে তিনি বলেন, ‘শীর্ষ পর্যায়ে আরও চার বা পাঁচ বছর খেলা বাকি। বিশ্বের সেরা দলের হয়ে আমি খেলতে চাই। বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগেও খেলতে চাই।
