বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)
পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক/অ্যাক্রেডিটেশন অফিসার ২ জন। রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি, অ্যাগ্রিকেমিস্ট্রি, ফার্মেসি, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক ও গণিত বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা সমমান ডিগ্রি পাস অথবা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটেওর্লজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি পাস। অ্যাক্রেডিটেশন বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৮ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://bab.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ সাড়ে ৩টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.bab.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) শিল্প মন্ত্রণালয়, ৯১ মতিঝিল বা/এ, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ২৭ মার্চ ২০২২, পৃষ্ঠা ১৫
বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষ (বিআরটিএ)
পদ ও যোগ্যতা : মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ৭ জন। এসএসসি বা সমমান পাস এবং অটোমোবাইল/অটোমেটিভ ট্রেড-এ কারিগরি ভিত্তিমূলক ২য় পর্ব উর্ত্তীণ। কম্পিউটার ব্যবহারে দক্ষ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ১ মার্চ ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। | (http://brta.teletalk.com.bd) অথবা (www.brta.gov.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সদর কার্যালয়, বিআরটিএ ভবন, নতুন বিমান বন্দর সড়ক, বনানী, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৮ মার্চ ২০২২, পৃষ্ঠা ৯
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ৪ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১২০০-২৬৫৯০ টাকা। ১ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://moewoe.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৮ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.probashi.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এ্যালিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ মার্চ ২০২২, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
