বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি ও হাইকোর্টসহ আশপাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেসব যানবাহনকে বিকল্প রুটে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে : বাংলা মোটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা, মৎস্য ভবন-শাহবাগ-কাঁটাবন, পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং, বকশীবাজার-শহীদ মিনার-টিএসসি এবং শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর ও নীলক্ষেত-টিএসসি সড়ক।
যান চলাচলের বিকল্প রুট : মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউ মার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান, রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, মহাখালী-সাতরাস্তা-মগবাজার-রাজমনি-ইউবিএল-গুলিস্তান, ফার্মগেট-সোনারগাঁও-বাংলা মোটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও, ফার্মগেট-সোনারগাঁও-বাংলা মোটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-নাইটিঙ্গেল-পল্টন-মতিঝিল, কাঁটাবন-হাতিরপুল-বাংলা মোটর-সোনারগাঁও-ফার্মগেট এবং কাঁটাবন-হাতিরপুল-বাংলা মোটর-মগবাজার-কাকরাইল-রাজমনি-ক্রসিং-গুলিস্তান-মতিঝিল সড়ক।
