রণবীর-আলিয়ার বিয়ের ছবি প্রকাশ

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৯:১৪ পিএম

প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রণবীর আলিয়া জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করলেন। সন্ধ্যায় তাদের বিয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছবিতে বর-কনেকে বেশ হাস্য বদনেই দেখা যাচ্ছে। মুম্বাইয়ের পালি হিলের বাস্তুতে পাঞ্জাবি রীতিতে রণবীর কাপুর ও আলিয়ার বিয়ে হয়। কোনো আয়োজন ছিল না এ বিয়েতে। অনেকটা  ঘরোয়া এবং সাধারণ বিয়ে। 

সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্ক্ষা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কমসংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।

‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহারা। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত