সিলেটে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ’র নতুন শাখা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ফলে এর মাধ্যমে পুঁজিবাজারের শেয়ার বেচাকেনা করতে পারবেন সিলেটের বিনিয়োগকারীরা।
গত বুধবার বিকেলে সিলেটের চৌহাট্টার ফিরোজ সেন্টারে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর শাখাটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ ফিতা কেটে ব্রোকারেজ হাউসটির উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নাজমুল হাসান, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরুণ প্রসাদ পল, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদ আলম, হাইব্রিড সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান।
উদ্বোধন শেষে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, এই ব্রাঞ্চের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ সিলেটের সেরা বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুতের পাশাপাশি টেকসই অর্থনীতি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট বিদ্যুৎ কান্তি দাস, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব অপারেশনস মো. রফিকুল আমিন, হেড অব জিএসডি ইমরান হোসাইন, সিলেট শাখার ব্যবস্থাপক নাজমুল হক ইয়াহিয়া, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের হেড অব অপারেশনস খন্দকার মাহমুদুল হাসান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীরসহ অন্যরা।
উদ্বোধন শেষে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের জন্য দোয়া ও ইফতারে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।
