ঘাটাইলে কোচ সম্প্রদায়ের মহাসমাবেশ

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১১:২০ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কোচ সম্প্রদায়ের মহাসমাবেশ, র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের আয়োজনে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য ফখরুল ইমাম।

বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সন্ন্যাসী রমেশ কুমার কোচের সভাপতিত্বে মহাসমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, মনিন্দ্র কুমার কোচ, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক কোচ রুবেল ম-ল, মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র কোচ, কোচ গৌরাঙ্গ ঠাকুর, লিটন সরকার সুশান্ত, গোপাল চন্দ্র কোচ, আল্পনা রানী কোচসহ কোচ সম্প্রদায়ের নারী-পুরুষরা উপস্থিত ছিলেন। এর আগে একটি শোভাযাত্রা বের হয়। সমাবেশে কোচদের উন্নয়নে ১২ দফা দাবি তুলে ধরা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত