প্রজেক্ট অফিসার নেবে ঢাকা আহছানিয়া মিশন

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০:৪০ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট অফিসার, সিসি অ্যান্ড ডিআরআর সেক্টর

পদের সংখ্যা: নির্ধারিত।

বেতন: মাসিক ৫০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য: ডিজাস্টার ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন, হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স বা অর্গানাইজেশন ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট, ই-মেইল পরিচালনা জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহীদের আবেদনপত্র ছবিসহ সিভি [email protected] এ ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত