টেকনাফে ধাওয়া খেয়ে ডাকাত দলের এলোপাতাড়ি গুলি

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০:৩৮ পিএম

কক্সবাজারের টেকনাফে গভীর রাতে ডাকাত দলের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া (জুম্মাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গভীর রাতে একদল ডাকাত স্থানীয়দের বাড়ি ও দোকানে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ভলান্টিয়ার (নাইট) ও স্থানীয় লোকজন ধাওয়া দিলে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে তাদের লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। পরে এপিবিএন পুলিশ এগিয়ে গেলে ডাকাত দল পাহাড়ের দিকে পালিয়ে যায়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম বলেন,  তাৎক্ষণিক এপিবিএন ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত