চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের আয় বেড়েছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে হয়েছিল ৬২ পয়সা। গতকাল কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ১ টাকা ৬৪ পয়সা ছিল। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৭৮ পয়সা।
