তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা বাবা-মা হয়েছেন গত ৫ জানুয়ারি। তাদের ছিমছাম সংসার আলোয় ভরিয়ে রেখেছে চার মাস বয়সী মেয়ে ইলহাম নুসরাত ফারুকী। মা হওয়ার পর এখনো কাজে ফেরেননি তিশা। তবে এই দম্পতি এবার এগিয়ে এলেন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যে। ক্যামেরার সামনে না দাঁড়ালেও, তিশা ফিরলেন ক্যামেরার পেছনে। ছবিয়াল থেকে একটি বিজ্ঞাপন প্রযোজনা করেছেন ফারুকী ও তিশা। সেই বিজ্ঞাপনে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের মানবিক সংকটের জায়গাটি দেখানো হয়েছে। তাদের চিকিৎসার জন্য আহ্বান করা হয়েছে সবার সাহায্য। তিশা বলেন, ‘থ্যালাসেমিয়া যেসব শিশুর হয় তাদের সারা জীবন রক্ত এবং আয়রন নিষ্কাশনের ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ রকম হাজার হাজার শিশুর চিকিৎসার দায়িত্ব নেয়। এই চিকিৎসার কাজটি ঠিকভাবে করার জন্য থ্যালাসেমিয়া ফাউন্ডেশন একটি জাকাত ফান্ড করেছে। আমি তো আমার জাকাতের টাকা ওদের দেবই। আপনার জাকাতের টাকা এই ফান্ডে দিয়ে আপনি এই মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পারেন।’
×
