জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল আলম

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:৫৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল আলম। গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১১ (২) ধারা অনুসারে অধ্যাপক নূরুল আলমকে সাময়িকভাবে জাবির উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১ মার্চ উপাচার্য হিসেবে মেয়াদ পূর্ণ করেন অধ্যাপক ফারজানা ইসলাম। সেদিন থেকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেছেন অধ্যাপক নূরুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত