Learning English

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১০:৩৪ পিএম

কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা Subject + am/ is/are/was/were + good at + noun/verb + ing + extension গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এদের কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।

কেউ কোনো বিষয়ে পারদর্শী বা দক্ষ বোঝাতে ‘Good at’ ব্যবহার করা হয়।

Structure : Subject + am/ is/are/was/were + good at + noun/verb + ing + extension.

Examples

1. He is good at English

সে ইংরেজিতে পারদর্শী।

2. Once I was good at swimming.

একসময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।

3. He is good at speaking in English.

সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।

4. They are good at playing cricket.

তারা ক্রিকেট খেলায় দক্ষ।

5. She is good at talking to girls.

সে মেয়েদের সঙ্গে কথা বলায় পারদর্শী।

6. The boy is good at drawing.

ছেলেটি ছবি আঁকায় পারদর্শী।

7. He was good at talking to girls

সে মেয়েদের সঙ্গে কথা বলায় পারদর্শী ছিল।

নিজের ইচ্ছের কথা প্রকাশ করতে বক্তা I feel like + verb + ing গঠনের বাক্য ব্যবহার করে।

Structure : I feel like + verb + ing

Examples

1. I feel like eating

আমার খেতে ইচ্ছে করছে।

2. I feel like sleeping.

আমার ঘুমাতে ইচ্ছে করছে।

3. I feel like reading.

আমার পড়তে ইচ্ছে করছে।

4. I feel like gossiping.

আমার আড্ডা দিতে ইচ্ছে করছে।

5. I feel like travelling.

আমার ঘুরতে ইচ্ছে করছে।

6. I feel like playing

আমার খেলতে ইচ্ছে করছে।

7. I feel like dancing

আমার নাচতে ইচ্ছে করছে।

8. I feel like writing.

আমার লিখতে ইচ্ছে করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত