বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক ১ জন। অষ্টম বা সমমান পাস এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বেতনক্রম: ৮২৫০-২০০১০ টাকা। ৪ এপ্রিল ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। আবেদনের নির্ধারিত ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে www.nmst.gov.bd) এই ওয়েবসাইটে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ারে মহাপরিচালক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- এই ঠিকানায় আবেদন পাঠানো যাবে ২৫ এপ্রিল ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৯
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী ১ জন। স্নাতক বা সমমান পাস। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা। কনজারভেটর (পপস অ্যান্ড কস্টিউম) ১ জন। স্নাতক বা সমমান পাস এবং কস্টিউমের কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ৭ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। | http://bsa.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.shilpakala.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ১৪/৩, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।
সূত্র : কালের কণ্ঠ, ৭ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৯
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০ জন। এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটার চালনায় দক্ষ এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০ ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট ১ জন। রসায়ন ও পদার্থবিদ্যাসহ দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গোডাউন কিপার ৩ জন। এইচএসসি বা সমমান পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ড্রাইভার ৩ জন। এসএসসি বা সমমান পাস। ভারী যান চালনার লাইসেন্সপ্রাপ্ত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার এবং তাদের বেলায় বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ৩০ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://bof.teletalk.com.bd এই ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২২ বিকেল ৫টা। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই www.bof.gov.bd)) ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।
সূত্র : কালের কণ্ঠ, ১ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ১২
গ্রন্থনা : আনিকা তাহসিন
