সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত ক্যামেলকো কনফারেন্সে অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফির্সাস অব ব্যাংকস্ ইন বাংলাদেশের (আকব) ২০২২-২০২৩ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মঈনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের- ভাইস চেয়ারম্যান-১; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম-ভাইস চেয়ারম্যান-২; এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম- কোষাধ্যক্ষ; পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী- যুগ্ম সম্পাদক-১;, এইচএসবিসির চিফ কমপ্লায়েন্স অফিসার শ্যারন ডিসুজা- যুগ্ম সম্পাদক-২ নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি
×
