বাইডেনের দূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৬:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। তারা প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা হিন্দু শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় অফিস থেকে জানানো হয়, গতকাল প্রতিনিধিদল কুতুপালং হিন্দু শরণার্থী ক্যাম্পের ব্র্যাক অফিসে হিন্দু শরণার্থীদের সঙ্গে মতবিনিময় করে এবং ক্যাম্পে তাদের ধর্ম পালন নিয়ে কথা বলে। একই সঙ্গে হিন্দু শরণার্থী ক্যাম্পের সব সুযোগ-সুবিধার বিষয় নিয়ে আলোচনা করে তারা। পরে প্রতিনিধিদল শরণার্থী ক্যাম্পে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং পরে ইউএনএইচসিআর-আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত