গয়েশ্বর বললেন

দেশটা স্লোগান আর ভাষণে স্বাধীন হয়নি

আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ০৭:০৮ এএম

দেশটা স্লোগান আর ভাষণে স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, দেশটা স্বাধীন হয়েছে যুদ্ধ করে বহু রক্তের বিনিময়ে। কাজেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে জনগণকে প্রস্তুত থাকতে হবে আরেকটি গণতান্ত্রিক যুদ্ধের জন্য।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকার নবাবগঞ্জে কলাকোপা পুকুরপাড় খন্দকার বাড়ির আঙ্গিনায় আয়োজিত ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপির পৃথক দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘সেøাগান আর ভাষণ দিয়ে এ জালিম সরকারকে পতন ঘটানো সম্ভব নয়। যারা দেশের মঙ্গল চান সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার ও সরকারের প্রশাসনের চাপের মুখে আমরা যেন আন্দোলনের মাঠে একত্রিত থাকতে পারি। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এ সম্মেলনকে খোলা মাঠে করার অনুমতি দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত