পান্তা ভাতে মজেছেন আনুশকা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:২৩ এএম

মেয়ে ভামিকার জন্মের পর থেকেই ডায়েট ও শরীর চর্চা শুরু করে দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। পুরানো চেহারায় ফিরতে বেশি সময় লাগেনি তার। আগামী ছবির ঘোষণাও দিয়েছেন তিনি। ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করবেন এ বলিউড অভিনেত্রী। ক্রিকেটারের চরিত্রে প্রথম দেখা যাবে তাকে। ‘চাকদহ এক্সপ্রেস’-এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। ছবির শ্যুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। সেখানে ক্রিকেটার হয়েই বাইশ গজে নামবেন বিরাট কোহলির স্ত্রী। বায়োপিকে তিনি একজন বাঙালি। তবে এসবের আগেই আনুশকার খাবারে মিলল বাঙালিয়ানা ভাব। তার খাবারের প্লেটে দেখা গেল পান্তা ভাত। ডায়েটের তোয়াক্কা না করেই পান্তা ভাতে মজেছেন আনুশকা। সোমবার দুপুরে নিজের ইন্সটাগ্রামে পান্তাভাত সঙ্গে বড়া, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খাবারের ছবি পোস্ট করলেন আনুশকা। ছবির ইমোজি দেখেই বোঝা যাচ্ছে যে সেই খাবার বেশ পছন্দ হয়েছে তার। আনুশকাকে বাঙালি খাবার খেতে দেখে ভক্তরা বেজায় খুশি। চাকদহের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝুলনের ভারতীয় মহিলা দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প সিনেমার চেয়ে কিছু কম নয়। সেই গল্পই এবার পর্দায় তুলে ধরবেন আনুশকা শর্মা। উল্লেখ্য, ২০০৮ সালে যশ রাজ ফিল্মসের ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আনুশকা। ২০১০ সালের রোমান্টিক ব্যান্ড বাজা বারাত কমেডি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেত্রীর মনোনয়ন। আনুশকা পরবর্তীকালে ২০১২ সালের শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চলচ্চিত্র জব তক হ্যায় জান অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছেন, যার জন্য তিনি অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। ২০১৪ সালে তিনি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্টেট ফিল্ম চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘এনএইচ-১০’ ২০১৫ সালে মুক্তি পায়। ২০১৩ সাল থেকে আনুশকা ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০১৭ সালের ১১ ডিসেম্বর তারা ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত