নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:২৪ পিএম

ষষ্ঠ অধ্যায় : জাবেদা

বহুনির্বাচনী

নিচের উদ্দীপকটি পড়ে ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আকরাম ২০১৮ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৫,০০,০০০ টাকা ও ১০,০০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ওই মাসে তার লেনদেনগুলো নিম্নরুপ

১. পণ্য ক্রয় ১০,০০০ টাকা

২. আয়কর প্রদান ২,০০০ টাকা

৩. পৌরকর পরিশোধ ১,০০০ টাকা

৪. ধারে বিক্রয় ৮,০০০ টাকা

১. জনাব আকরামের ব্যবসায়ের স্বত্বাধিকারের পরিমাণ কত?

ক. ১,১২,০০০.০০ টাকা                খ. ১,০৫,০০০.০০ টাকা

গ. ১,০৮,০০০.০০ টাকা                ঘ. ১,০৭,০০০.০০ টাকা

২. জনাব আকরামের ব্যবসায়ে ‘ধারে পণ্য বিক্রয় হিসাব’ সমীকরণ A=L+P এর কোন কোন উপাদানের পরিবর্তন আনবে?

ক. A ও E      খ. L ও E     গ. A ও L     ঘ. A, ও I E

৩. জনাব আকরামের ব্যবসায়ে ব্যাংক ঋণ গ্রহণের ফলে বৃদ্ধি পাবে

ক. স্বত্বাধিকারে                খ. দীর্ঘমেয়াদি দায়ের

গ. চলতি দায়ের               ঘ. চলতি সম্পদের

৪. মালিকের ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায়ের কোনো খরচ প্রদান করলে তার জন্য

ক. দায় হিসাব ক্রেডিট করতে হবে

খ. সম্পদ হিসাব ডেবিট করতে হবে

গ. মূলধন হিসাব ক্রেডিট করতে হবে

ঘ. উত্তোলন হিসাব ডেবিট করতে হবে

৫. তানিয়া অ্যান্ড কোং এর কাছে থেকে ১,২০০ টাকা দরে ১০০ পিস শাড়ি ক্রয়। কারবারি বাট্টা ১২% হলে, কারবারি বাট্টার পরিমাণ কত হবে?

ক. ১৪,৪০০ টাকা            খ. ১২,৪০০ টাকা

গ. ১৫,৪০০ টাকা             ঘ. ১৩,৪০০ টাকা

উত্তর

১. খ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত