শাহীন হাওলাদার এনআরবি ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:৪৪ পিএম

মো. শাহীন হাওলাদার এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এনআরবি ব্যাংকে যোগদানের আগে তিনি মধুমতি ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞ এই ব্যাংকার ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও সর্বশেষ মধুমতি ব্যাংকে দায়িত্ব পালন করেন। বহুমাত্রিক ব্যাংকিংয়ে অভিজ্ঞ মো. শাহীন হাওলাদার ঋণঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য ঋণ ও নীতি বিশ্লেষণ, তৈরি পোশাক খাতে ঋণ, সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি ১৯৯৫ সালের অক্টোবর মাসে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। শাহীন হাওলাদার অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মানসহ ডেমোগ্রাফি বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত