ঢাবি ক্যাম্পাসে সহাবস্থান চায় ছাত্রদল

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:৫৫ এএম

দলমত নির্বিশেষ সব সংগঠনের নেতাকর্মীরা যাতে স্বাচ্ছন্দ্যে ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সহাবস্থান করতে পারে তা নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল। গতকাল বুধবার ঢাবির উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

সংগঠনটির নেতাকর্মীরা সাংবাদিকদের জানান, সকালে শহীদ মিনারে আসেন নতুন  কেন্দ্রীয় কমিটির নেতারা। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা মধুর ক্যান্টিনে যান। মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ভিসিকে সব সংগঠনের নেতাকর্মীদের সহাবস্থান নিশ্চিত করার জন্য দাবি জানান তারা। গত ১৭ এপ্রিল ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক মনোনীত হন সাইফ মাহমুদ জুয়েল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত