ষষ্ঠ অধ্যায় : মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন
বহুনির্বাচনী
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মনি প্রতিষ্ঠানের প্রকল্পে বিনিয়োগকৃত মূলধন ৬০,০০০ টাকা, যা থেকে আগামী ৫ বছর ধরে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৮,০০০ টাকা, ১২,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং ২১,০০০ টাকা।
১. প্রকল্পটির ৩য় বছর ক্রমযোজিত নগদ প্রবাহ কত?
ক. ৮,০০০ টাকা খ. ২০,০০০ টাকা
গ. ৪৫,০০০ টাকা ঘ. ৬৫,০০০ টাকা
২. প্রকল্পে পে-ব্যাক সময় কত হবে?
ক. ৩ বছর ৬ মাস খ. ৩ বছর ৯ মাস
গ. ৪ বছর ২ মাস ঘ. ৪ বছর ৫ মাস
৩. কোনটি চলতি খরচ?
ক. আসবাবপত্র ক্রয় খ. যন্ত্রপাতি বিক্রয়
গ. কাঁচামাল বিক্রয় ঘ. মজুরি প্রদান
৪. মুজিব একটি রেস্টুরেন্টের মালিক। তিনি ব্যবসায়ের শুরুর সময় চেয়ার-টেবিল, হাঁড়ি-পাতিল, রান্নার অন্যান্য সরঞ্জাম ইত্যাদি ক্রয় করেন। রেস্টুরেন্টের জন্য মুজিবের ক্রয়কৃত সরঞ্জামকে কী বলা হয়?
ক. চলতি সম্পত্তি খ. চলতি খরচ
গ. মুনাফাজাতীয় ব্যয় ঘ. স্থায়ী সম্পত্তি
৫. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়Ñ
র. নগদ প্রবাহ প্রাক্কলনের পর রর. বাট্টা হার নির্ধারণের পর
ররর. বহিঃপ্রবাহ নির্ধারণের পর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. দীর্ঘমেয়াদি বিনিয়োগের সব ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়?
ক. শেয়ার ও বন্ডের মূল্যায়ন খ. লভ্যাংশ নীতি
গ. মূলধন বাজেটিং ঘ. মূলধন ব্যয় নির্ণয়
৭. এটলাস কোম্পানি লিমিটেডের ২০২০ সালের নিট মুনাফা ৫,০০,০০০ টাকা এবং অবচয় ৮০,০০০ টাকা হলে ওই কোম্পানির ২০২০ সালের মোট মুনাফা কত?
ক. ৫,০০,০০০ টাকা খ. ৫,৮০,০০০ টাকা
গ. ৪,২০,০০০ টাকা ঘ. ৮০,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘রাফি এন্টারপ্রাইজ’ একটি মেশিন ক্রয় করবে যার ক্রয়মূল্য ৯০,০০০ টাকা এবং আনুমানিক আয়ুষ্কাল ৩ বছর। প্রকল্পটি হতে প্রতি বছর আগত নগদ প্রবাহ হবে যথাক্রমে ৪২,০০০ টাকা, ৩৮,০০০ টাকা এবং ২৯,০০০ টাকা।
৮. ক্রয়কৃত মেশিনটির ক্রমযোজিত নগদ প্রবাহের যোগফল কত হবে?
ক. ১,০৯,০০০ টাকা খ. ৯০,০০০ টাকা
গ. ৮০,০০০ টাকা ঘ. ৪২,০০০ টাকা
৯. মেশিনটির পরিশোধকাল কত বছর?
ক. ২.৩৪ বছর খ. ২.৫৪ বছর
গ. ২.৮৪ বছর ঘ. ২.৯৪ বছর
১০. কোনো একটি প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ৬৬,৭৪০ টাকা হলে, প্রকল্পটির গড় বিনিয়োগ কত?
ক. ৬৬,৭৪০ টাকা খ. ২২,২৪৭ টাকা
গ. ৩৩,৩৭০ টাকা ঘ. ১৬, ৬৮৫ টাকা
১১. মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের তৃতীয় ধাপ কী?
ক. মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করা
খ. নগদ প্রবাহ প্রাক্কলন করা
গ. বাট্টা হার নির্ধারণ করা
ঘ. গড় মূলধনের ব্যয় নির্ণয় করা
উত্তর
১. গ, ২. খ, ৩. ঘ, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. গ, ১১. ক
