কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়নে (বিএমআরই) গাজীপুরের চন্দ্রায় বর্তমান কারখানা সংলগ্ন জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির পাঁচজন উদ্যোক্তার কাছ থেকে ৫৮৮ দশমিক ৩৮ ডেসিমেল জমি কেনা হবে। জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য ব্যয় ছাড়া কোম্পানিটি ৪৪ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় হবে। গতকাল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ এক সভায় জমি কেনার এ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। দেশীয় ইলেকট্রনিক জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দখলে ফ্রিজ, টিভিসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বড় বাজার হিস্যা রয়েছে। এছাড়া বিশে^র বিভিন্ন দেশে টিভি, কম্প্রেসার, ইলেকট্রনিক ও হোম অ্যাপ্লায়েন্সসহ অন্যান্য পণ্য রপ্তানিও করে ওয়ালটন।
×
