হিলি সীমান্ত

দু’দেশের সার্ভেয়ার দলের সীমানা পিলার পরিদর্শন

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৬:৪১ এএম

দিনাজপুরের হিলিতে ভারত-বাংলাদেশ সীমান্তে ভেঙে যাওয়া, চুরি হওয়া সীমানা পিলার পুনরায় নির্মাণ করার লক্ষ্যে দুই দেশের সার্ভেয়ার দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গতকাল শনিবার বেলা সোয়া ১১টায় বাংলাদেশের একটি সার্ভেয়ার দল হিলি সীমান্তের শূন্যরেখায় এলে ভারতীয় একটি সার্ভেয়ার দল তাদের শুভেচ্ছা জানায়। পরে তারা সীমান্তের ভারত অংশে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বৈঠকে করে। এতে বাংলাদেশের পক্ষে ঢাকার সার্ভেয়ার আশরাফুল হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ও ভারতের পক্ষে কলকাতার সার্ভেয়ার খুদিরাম সরকারের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত