নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরে বাবার কোলে তাসপিয়া আক্তার জান্নাতকে (৪) গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রের জোগানদাতা সাকায়েত উল্যাহ জুয়েলকে (২৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শনিবার রাতে বেগমগঞ্জের হাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জুয়েলের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, জুয়েল ও বাদশার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন ।
