সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১২:১৫ এএম

মূলধন ভিত্তি শক্তিশালী করতে সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসইসি জানিয়েছে, সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার অরুপান্তরিত, অনিরাপদ, পুরোপুরি পরিশোধযোগ্য ফ্লোটি রেটের এই সাব অর্ডিনেটড বন্ডটির মেয়াদ হবে আট বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থে সিটি ব্যাংক টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করবে। আর্থিক প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারী এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত