It’s too bad that
কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা It’s too bad that গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এর কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।
কোনো বিষয় অনুতাপযোগ্য বা ভোলার অযোগ্য এমন বোঝাতে `Too bad' ব্যবহৃত হয়। বাক্যে এই শব্দদ্বয় ব্যবহারের মাধ্যমে বক্তা ঘটে যাওয়া কোনো ব্যাপারে তার উদ্বেগ, অনুশোচনা বা অনুতাপ প্রকাশ করে। ঘটে যাওয়া ঘটনাটি বক্তার, বক্তা যাকে বলছে তার অথবা তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কিত হতে পারে।
Examples
1. It’s too bad that she lost her job.
এটা খুব খারাপ হলো যে সে চাকরি হারিয়েছে।
2. It’s too bad that you have to go.
এটা খুব খারাপ যে তোমাকে যেতে হবে।
3. It’s too bad that I found out about it.
এটা খুব খারাপ হলো যে আমি এ ব্যাপারে এটা জানলাম।
4. It’s too bad we will not be there on time.
এটা খুব খারাপ হলো যে আমরা সেখানে সময়মতো থাকতে পারব না।
5. It’s too bad that tickets are all sold out.
6. It’s too bad that it is supposed to rain.
7. It’s too bad that she got hurt.
8. It’s too bad that office has to laid off people.
9. It’s too bad that you do not understand.
