রাজধানীর ধানমন্ডি স্টার কাবাব রেস্টুরেন্টে গত ২৬ এপ্রিল সদরপুর উপজেলা পেশাজীবী ফোরামের ইফতার, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফোরামের সভাপতি ড. এ কে এম নুরুজ্জামান, কমিশনার, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা।
ফোরামের সাধারণ সম্পাদক ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে ফোরামের বিভিন্ন কর্মপরিকল্পনা বিষয়ে মতবিনিময় করা হয়। ইফতার ও আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
