দশম অধ্যায় : ইংরেজ শাসনামলে বাংলার
স্বাধিকার আন্দোলন
বহুনির্বাচনী
১. হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ কীসের চরম বিরোধী ছিলেন?
ক. একক বাংলার খ. যুক্ত বাংলার
গ. মুক্ত বাংলার ঘ. সবুজ বাংলার
২. লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে নিচের যে রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন
i. সাতারা
ii. ঝাঁসি
iii. নাগপুর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
শিন চিয়াং জাপান থেকে তার বন্ধু পলাশের দেশে বেড়াতে আসে। পলাশ তার দেশের ঐতিহাসিক আন্দোলনের কথা শিং চিয়াংকে বলে। ওই আন্দোলনের সময় তাদের দেশে সরকার একটি আইন পাস করে। এই আইন পরোয়ানা ছাড়া যেকোনো ব্যক্তিকে গ্রেফতার এবং সাক্ষ্য প্রমাণ ছাড়াই আদালতে দ- দেওয়ার ক্ষমতা পুলিশকে দেয়।
৩. উদ্দীপকের আন্দোলনটির সঙ্গে ব্রিটিশ ভারতের কোন আন্দোলনের মিল রয়েছে?
ক. অসহযোগ আন্দোলন
খ. ফরায়েজি আন্দোলন
গ. সশস্ত্র বিপ্লবী আন্দোলন
ঘ. স্বদেশী আন্দোলন
৪. বর্ণিত আন্দোলনের ঘটনা হলো
i. রাওলাট আইন
ii. জালিয়ানওয়ালাবাগের আন্দোলন
iii. অন্ধকূপ হত্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. উপমহাদেশের জনগণের ক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল
i. সামাজিক
ii. রাজনৈতিক
iii. ধর্মীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৬. ১৯৪১ খ্রিস্টাব্দে ফজলুল হক মুসলিম লীগ থেকে পদত্যাগ করেন কেন?
ক. জিন্নাহর সঙ্গে মতবিরোধের কারণে
খ. ভাসানীর সঙ্গে মতবিরোধের কারণে
গ. বসুর সঙ্গে মতবিরোধের কারণে
ঘ. সোহরাওয়ার্দীর সঙ্গে মতবিরোধের কারণে
৭. সরকারি দপ্তরে মুসলমানদের জন্য শতকরা ৫৫ ভাগ চাকরি সংরক্ষিত থাকবে। কথাটির সঙ্গে মিল রয়েছে
ক. ইংরেজ চুক্তির খ. বাংলা চুক্তির
গ. পাকিস্তান চুক্তির ঘ. সিমলা চুক্তির
৮. ইংরেজ সরকার এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন কেন?
ক. কিংসফোর্ডকে ধরার জন্য
খ. পুলিন বিহারী দাসকে ধরার জন্য
গ. রাস বিহারী বসুকে ধরার জন্য
ঘ. ক্ষুদিরামকে ধরার জন্য
৯. লর্ড জেমসফোর্ডের পর বড়লার্টের দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. লর্ড কিংস ফোর্ড খ. লর্ড কার্জন
গ. লর্ড আইজ্যাক ঘ. লর্ড রেডিং
নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ডিয়ারা গ্রামের লোকজনের কাছে ঈশানবালার লোকজন প্রতিনিয়ত শাক-সবজি, হাঁস-মুরগি, মাছ ইত্যাদি বিক্রি করে। যাতে ডিয়ারা গ্রামের উৎপাদিত পণ্যসামগ্রী যথাযথ ব্যবহার হচ্ছে না। ফলে এলাকার লোকজন একত্রিত হয়ে ঈশানবালার পণ্য ব্যবহার থেকে বিরত থেকে নিজেদের উৎপাদিত পণ্য ব্যবহার করে। পর্যায়ক্রমে ডিয়ারা গ্রামে বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে ওঠে। ১০. আলোচ্য উদ্দীপকে ঐতিহাসিক কোন ঘটনার বহিঃপ্রকাশ ঘটেছে?
ক. ফকির সন্ন্যাসী আন্দোলন খ. স্বদেশী আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন ঘ. ফরায়েজি আন্দোলন
১১. উক্ত আন্দোলনে যোগ দিয়েছিলেন
i. কবি সাহিত্যিক
ii. নারী সমাজ
iii. শেখ মুজিবুর রহমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১২. রবার্ট ক্লাইভের দ্বৈত শাসনের ফলে ঘটে
i. কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা
ii. বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে
iii. নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর
১. খ, ২. ঘ, ৩. ক, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. খ, ১১. ক, ১২. ঘ
