নূরুল আমিন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১১:৩৬ পিএম

সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিনকে গত ২৪ এপ্রিল কর্মসংস্থান ব্যাংকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকটিতে চেয়ারম্যান হিসেবে যোগদান করা নূরুল আমিন ইতিপূর্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। তিনি সচিব হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। নূরুল আমিন ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।  শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত