বঙ্গতে ‘বব সিজন ২’

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১২:০৮ এএম

আন্তর্জাতিক জনপ্রিয় ওটিটি সাইটগুলোতে সাহিত্যভিত্তিক কন্টেন্টগুলো জনপ্রিয়তার শীর্ষে থাকে। অথচ আমাদের সাহিত্যের ভা-ার যথেষ্ট সমৃদ্ধ হওয়া সত্ত্বেও নাটক, চলচ্চিত্রে তার উপস্থাপন তুলনামূলক কমই হয়েছে। তাই বাংলার সাহিত্যকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা ও স্বপ্ন নিয়ে গত বছর থেকে দেশের প্রথম ও বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গ শুরু করে প্রজেক্ট ‘বঙ্গ বব (বেজড অন বুকস)’। যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তাই এ ঈদেও বঙ্গ নিয়ে এসেছে ‘বব সিজন ২’। এবারের সাতটি টেলিফিকশনে অভিনয় করেছেন দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকারা। বঙ্গতে ঈদের দিন প্রচার হবে ‘এক অলৌকিক বিকেলের গল্প’। পরিচালনায় নূর ইমরান মিঠু, অভিনয়ে ফেরদৌস হাসান নেভিল, তানজিকা আমিন, ফজলুর রহমান বাবু প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন ‘প্রায়শ্চিত্ত’। পরিচালনায়- ভিকি জাহেদ, অভিনয়ে আফরান নিশো, নিশাত প্রিয়ম, ফারুক আহমেদ। তৃতীয় দিন ‘ফ্রিল্যান্সার নাদিয়া’। ইমরাউল রাফাতের পরিচালনায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, শামীমা নাজনীন। চতুর্থ দিন ‘সাদা প্রাইভেট’। পরিচালনা আশিকুর রহমান, অভিনয়ে তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, চমক ও ইরফান সাজ্জাদ। পঞ্চম দিন ‘হাফ চান্স’। পরিচালনায় শিহাব শাহীন, অভিনয়ে তৌসিফ মাহবুব, তামিম মৃধা, তানজিন তিশা, সারিকা সাবাহ। ষষ্ঠ দিন ইমদাদুল হক মিলনের ‘সুরভি’। অভিনয়ে চিত্রনায়িকা ববি, সুবর্ণা মুস্তাফা,  শম্পা রেজা, ডলি জহুর। সপ্তম দিন ‘চল’। পরিচালনা মাহমুদুর রহমান হিমি, অভিনয়ে সাবিলা নূর, ইয়াশ রোহান ও সৈয়দ জামান শাওন। বঙ্গ ছাড়াও দীপ্ত টিভিতে ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিন দুপুর ১টায়, এশিয়ান টিভিতে সন্ধ্যা ৭টায়, চ্যানেল নাইনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং বাংলা টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত