ইন্দোনেশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ বাংলাদেশের

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১২:৪০ এএম

অবশেষে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বের আগে তারা ইন্দোনেশিয়ায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে ১ জুন একটি ম্যাচ খেলবে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ইন্দোনেশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সন্তুষ্ট জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা, ‘ইন্দোনেশিয়া প্রতিপক্ষ হিসেবে ভালো যাদের বিপক্ষে খেলতে পারলে এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য আমাদের ভালো প্রস্তুতি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত