চাকরি

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১১:০২ পিএম

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

পদ ও যোগ্যতা : ডেসপাস রাইডার ১ জন। ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। স্টোরম্যান ৫ জন। ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। করণিক (জেনারেল) ৩ জন। ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। বাবুর্চি/কুক ২ জন। ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। গার্ডেনার ৩ জন। ন্যূনতম অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা। আবেদনের যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেড এর www.petrobangla.org.bd) এই ওয়েবসাইট ও বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) www.titasgas.org.bd) এই ওয়েবসাইটে। ১ এপ্রিল ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। (http://tgtdcl.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৭ জুন ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পেট্রোবাংলার একটি কোম্পানি) তিতাস গ্যাস ভবন, ১০৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার বাণিজ্যিক এলাকা, ঢাকা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা, বাংলাদেশ

পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক ১ জন। ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। সহকারী অধ্যাপক ২ জন। শিশু কার্ডিওলজি বিভাগ। এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি, নির্দিষ্ট বিষয়ে এমডি অথবা এমএস (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়)/এফসিপিএস/এমআরসিপি, এফআরসিএস, এমআরসিওজি, ডিএমআরটি/ডিআরএমডি/ডিপিএম/এম.ফিল অথবা সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন।

এই পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা অবশ্যই বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে। উল্লিখিত মানসমূহের অথবা সমমানের পোস্টগ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন অপরিহার্য। কমপক্ষে ৩টি গবেষণা প্রকাশনা। পূর্ববর্তী পরীক্ষাসমূহে উচ্চতর বিভাগ, মেধাতালিকায় স্থান, বিভিন্ন বিষয়ে অনার্স নম্বর, পরীক্ষায় পাস অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র www.bsmmu.edu.bd) ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অফিসে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ মে ২০২২, ২টা ৩০ মিনিট।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত