টানা ১০ দিন দেশে করোনায় কেউ মারা যায়নি। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল করোনায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এ নিয়ে এ মাসের গত ৩০ দিনের মধ্যে ২৬ দিনই মৃত্যু শূন্য ছিল দেশ। বাকি চার দিনে মোট পাঁচজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল সকাল ৮টা থেকে ৩০ এপ্রিল সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। এর আগের দিন গত শুক্রবার ১৯ জন শনাক্ত হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে দুই হাজার ৯৩৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ৯৩৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৫৩ হাজার ৪১০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৩৭ হাজার ৫৬টি।
নমুনা পরীক্ষার বিপরীতে দেশে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৮ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য সাত শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
