চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু হবে সোমবার রাত ৮টায়, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
টানা ৫ ম্যাচে হেরেছে কেকেআর। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ রাজস্থানের বিপক্ষে জিততেই হবে শ্রেয়াস আইয়ারদের।
এবারের আইপিএলের পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে কলকাতা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬। সমান পয়েন্ট নিয়ে তাদের নিচে চেন্নাই সুপার কিংস। তিনে থাকা রাজস্থানের পয়েন্ট ১২। ২ পয়েন্ট নিয়ে সবার শেষে থাকা মুম্বাই ইন্ডিয়ানসের প্লে-অফে খেলার আশা শেষ হয়ে গেছে।
রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সঞ্জ স্যামসন (উইকেটরক্ষক/অধিনায়ক), করুন নায়ার, শিমরন হেটমায়ার, রায়ান পারাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রাসিধ কৃষ্ণ, যুজুবেন্দ্র চাহাল, কুলদীপ সেন।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: অ্যারন ফিঞ্চ, সুনীল নারাইন, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), বাবা ইন্দ্রজিৎ (উইকেটরক্ষক), নিতীশ রানা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ঊমেশ যাদব, টিম সাউদি, শিভম মাভি।
