ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে ঈদে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ফ্লোর নম্বর ৭। রায়হান রাফি পরিচালিত ছবিটি ইতিমধ্যেই তুমুল জনপ্রিয় হয়েছে।
ঈদের দিন সারা দেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিস্নাত দিনে ঘরে বসেই টাকা দিয়ে চরকি সাবস্ক্রাইব করে ফ্লোর নম্বর ৭ দেখেছেন দর্শক। মাত্র ৪৮ ঘণ্টায় রেকর্ড পরিমাণ সাবস্ক্রিপশন বিক্রি/সেল হয়েছে চরকির- এমনই তথ্য নিশ্চিত করেছে চরকির প্রোডাক্ট টিম। যা যেকোনো উৎসবের তুলনায় অনেক বেশি এমন পরিমাণ সাবস্ক্রিপশন বিক্রি হলো।
সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রপ্সের পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কী–বা হতে পারে হত্যার উদ্দেশ্য? এই সব প্রশ্নের উত্তর মিলবে ফ্লোর নম্বর ৭ দেখলেই। ঈদের দিন/৩ মে রাত ৮টায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
‘ফ্লোর নম্বর ৭’-এ বুবলি, তমা মির্জার সাথে নবাগত নায়ক রাজ মানিয়েকে দেখতে পারবে দর্শক। সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। সেই সাথে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে সিনেমাটিতে।
