রিয়ালের কামব্যাক বিশ্বাস হয়নি মেসির

আপডেট : ০৫ মে ২০২২, ০৬:৪৪ পিএম

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের এপিক কামব্যাক বিশ্বাস হয়নি লিওনেল মেসির। এমনটাই জানিয়েছেন তার বন্ধু সার্জিও আগুয়েরো।

পিএসজি সুপারস্টার দীর্ঘ ২১ বছর কাটিয়েছেন বার্সেলোনায়। যেখানে তিনি অর্জন করেছেন অনেক কিছু। কাতালান জায়ান্টদের হয়ে ক্যারিয়ারে রিয়ালের বিপক্ষে অসংখ্য ম্যাচ খেলেছেন মেসি। এবার লস ব্লাঙ্কোসদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ অভিযান শেষ হয় পিএসজির।

সিটির বিপক্ষে রিয়ালের রোমাঞ্চকর ফিরতি লেগের ম্যাচটি ঘরে বসে দেখছিলেন মেসি। ম্যাচটির অতিরিক্ত সময়ে ৬ মিনিটে দুই গোল করে কার্লো আনচেলত্তির দল। একেবারে শেষ মুহূর্তে মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যান সুপার-সাব রদ্রিগো।

যেখানে রুবেন দিয়াজের ফাউল থেকে পাওয়া পেনাল্টি থেকে রিয়ালের জয়সূচক গোলটি করেন করিম বেনজেমা। কিন্তু ব্লাঙ্কোসদের এই জয়সূচক তৃতীয় গোলটি বিশ্বাস হয়নি মেসির।

আর্জেন্টাইন ফরোয়ার্ডের কাছের বন্ধু আগুয়েরো এবং ম্যানসিটির সাবেক তারকা কার্লোস তেভেজ ম্যাচটির টুইচ লাইভস্ট্রিম করছিলেন। ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন এই দুই আর্জেন্টাইন। তেভেজকে এই সময় আগুয়েরো বলেন, একজন তাকে বার্তা পাঠিয়েছেন।

এই একজন আর কেউ নন। তার বন্ধু মেসি। আগুয়েরো বলেন, রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলের পর লিও আমাকে একটা মেসেজ দেন। সেই মেসেজে লেখা, ‘রসিকতা করো না, এটা অসম্ভব’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত